অবশেষে পাকিস্তানকে ক্ষতি পূরণ দিলো নিউজিল্যান্ড
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে শেষে পাকিস্তানের বিমান ধরেছিল নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের। তবে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজটি।
নিরাপত্তাজনিত ইস্যুতে সফর বাতিল করে দেশে ফিরেছিল টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। একই কারণে পাকিস্তান সফর করেনি ইংল্যান্ডের নারী ও পুরুষ দল। তাতে বড় ধাক্কা খেয়েছিল পিসিবি। শঙ্কা তৈরি হয়ছিল অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে।
যদিও গত মার্চে বাবর আজমদের সঙ্গে লাল ও সাদা বলের ক্রিকেট সিরিজ খেলেছে প্যাট কামিন্স-অ্যারন ফিঞ্চরা। সর্বশেষ বছর সিরিজ বাতিল করলেও চলতি বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে কেন উইলিয়ামসনরা। যেখানে বাংলাদেশের সঙ্গে দেখা যেতে পারে পাকিস্তানকে। ত্রিদেশীয় সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানকে আমন্ত্রণও জানিয়েছে এনজেডসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন