আইপিএলে নতুন ইতিহাস গড়লেন নারিন
মরশুমটা গত বারের রানার্স আপ কেকেআরের জন্য খুব একটা ভাল কাটেনি। প্লে-অফে পৌঁছতে পারেনি দল। তবে বল হাতে নারিনকে যেন ফের একবার তাঁর পুরনো ছন্দে দেখা গিয়েছে। ম্যাচের পর ম্যাচ তিনি অনেক সময় কার্যত একাই প্রতিপক্ষ ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ের বিরুদ্ধে কেকেআরের হয়ে দুর্গ সামলেছেন। মরশুম শেষে তাঁর ইকোনমি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। গোটা মরশুমে নারিন ৬ রান প্রতি ওভারের থেকেও কম, ৫.৫৭ গড়ে রান দিয়েছেন। এ নিয়ে তৃতীয়বার এক আইপিএল মরশুমে ৬-র থেকে কম ইকোনমি নিয়ে নারিন মরশুম শেষ করলেন।
কেকেআর জার্সিতে একেবারের শুরুর দুই মরশুম, ২০১২ ও ২০১৩ সালেও তাঁর ইকোনমি ৬-র থেকে কম ছিল। আইপিএল ইতিহাসে এটা একটি নজির। ৬-র থেকে কম ইকোনমি নিয়ে তিন মরশুম তো কী, আর কোনও বোলার দুই মরশুমও শেষ করতে পারেননি। এই পরিসংখ্যানই নারিনের মাহাত্ম্য বুঝিয়ে দেয়। হ্যাঁ, হয়তো এবার মাত্র নয়টি উইকেট নিয়েছেন তিনি, তবে তাঁর একটা বড় কারণ হল ব্যাটাররা তাঁর বিরুদ্ধে অত্যাধিক সামলে, উইকেট বাঁচাতেই ব্যস্ত ছিলেন। নিঃসন্দেহে নারিন কেকেআরের সর্বকালের সেরা তো বটেই, আইপিএলেরও অন্যতম সেরা বোলার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন