আইপিএলের প্লে-অফের সূচি প্রকাশ
আগামী ২৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে লিগ টপার গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। যারা জিতবে, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যে দল হারবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে।
লখনউ সুপার জায়ান্টস তৃতীয় স্থানে থেকে লিগ পর্বের অভিযান শেষ করে। সুতরাং, ২৫ মে ইডেনেই তারা এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দলের বিরুদ্ধে।
চার নম্বর দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অথবা দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্যাচে দিল্লি জিতলে তারা লখনউয়ের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে। দিল্লি হেরে গেলে লোকেশ রাহুলদের সঙ্গে এলিমিনেটরের লড়াইয়ে নামবে আরসিবি।
আইপিএল ২০২২-এর প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (২৪ মে, কলকাতা)।
এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস বনাম আরসিবি/দিল্লি ক্যাপিটালস (২৫ মে, কলকাতা)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল (২৭ মে, আমদাবাদ)।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল (২৯ মে, আমদাবাদ)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন