আমি মনেপ্রাণে বিশ্বাস করি মুমিনুল শীঘ্রই ফর্মে ফিরবে ও আগে এটা প্রমাণ করেছে : পাপন
তিনি জানিয়েছেন খুব দ্রুতই রানে ফিরবেন মমিনুল হক। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মমিনুল হককে নিয়ে নানা আলোচনার সমালোচনা করেছেন বিসিবি বস। তিনি জানিয়েছেন কোন নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে কথা বলা উচিত নয়।
তিনি বলেন, “আমি জানি না, আপনারা কেন নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে একটু বেশি কথা বলেন। আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড় না, দল নিয়ে চিন্তা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে! প্রত্যেক খেলোয়াড় প্রতিদিন রান করবে না। আবার এটাও মনে রাখতে হবে যে একটা খারাপ সময় সবারই যায়।”
উদাহরণ হিসেবে তিনি মুশফিকুর রহিমকে টেনেছেন। যেমন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তাই মুশফিকুর রহিমকে উদাহরণ উদাহরণ দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আরো বলেন,
“কিছু দিন আগে যাদের নিয়ে কথা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, তারা তো করে দেখিয়েছে। এমনকি মুশফিক! মুশফিককে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছে। কিন্তু দেখুন, মুশফিক তো প্রমাণ করেছে। আসল জিনিস হল বিশ্বাস। আমি মনেপ্রাণে বিশ্বাস করি মুমিনুলের পূর্ণ সামর্থ্য আছে। ও আগে এটা প্রমাণ করেছে। ওর একটা খারাপ সময় যাচ্ছে। আশা করছি শীঘ্রই কাটিয়ে উঠবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন