পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া
২০১৫ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়িয়েছেন ডি মারিয়া। গত রাতের ম্যাচ শেষে যখন বিদায় বললেন তখন তার নামের শেষে ঝলমল করছিলো ৯২ গোল এবং ১১২ অ্যাসিস্ট। সেই সাথে তার ঝুলিতে রয়েছে ১৮টি শিরোপাও।
শনিবার রাতের ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিয়েই খেলেছেন ডি মারিয়া। প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে বোকা বানিয়ে নেওয়া তার সলো রানগুলো ছিলো চোখের শান্তি।
প্যারিসের ক্লাবটির হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার। মুখে হাসি, চোখে জল নিয়ে উদযাপন করেন গোল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ডি মারিয়া।
পিএসজির সব সদস্য দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সতীর্থদের সবাইকে আলিঙ্গন করে সমর্থকদের তুমুল করতালির মধ্যে ডাগ আউটে যান তিনি। গ্যালারিতে তখন তার স্ত্রীর চোখেও ছিল জল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?