দীর্ঘ ৩২ মাস পর বাংলাদেশ টেস্ট একাদশে ফিরছেন মোসাদ্দেক
অভিষেক দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত টেস্ট একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেননি মোসাদ্দেক। তবে দীর্ঘ ৩২ মাস পর আবারও বাংলাদেশ টেস্ট একাদশে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের একাদশে এক প্রকার নিশ্চিত তিনি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়ার নাঈম হাসান।
এবার সেই নাঈম হাসানের ইনজুরির কারণে একাদশে সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক। তবে এবার বাংলাদেশ দলে তার ভূমিকা হতে পারে ভিন্ন। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে তৃতীয় স্পিনিং অপশন হিসেবে একাদশে ঢুকছেন মোসাদ্দেক। ম্যাচের আগেরদিন অধিনায়ক মুমিনুল হকও এ বিষয়ে প্রচ্ছন আভাস দিয়েছেন।
আজ সাংবাদিকদের তিনি বলেছেন, “(মোসাদ্দেক বিষয়ে) এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তো ওর খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন- তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা একটু ভিন্ন হবে।”
তিনি আরও যোগ করেন, “মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি কোনো সমস্যা হবে না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন