টস শেষ, একাদশে ‘২’ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। চোট আক্রান্ত নাঈম হাসান ও শরিফুল ইসলাম একাদশে নেই অনুমিতভাবেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন চৌধুরী।
দুটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। প্রথম টেস্টে কনকাশনের শিকার বিশ্ব ফার্নান্দো ছাড়াও একাদশের বাইরে রয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। তাদের জায়গায় সুযোগ মিলেছে কাসুন রাজিথা ও প্রবীণ জয়াউইকরামার। কাসুন কনকাশন সাবস্টিটিউট হিসেবে চট্টগ্রাম টেস্টেও খেলেছিলেন।
চট্টগ্রামে প্রথম ম্যাচ ড্র হওয়ায় এখনও সিরিজে সমতা বিরাজ করছে। এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে উভয় দল।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।
শ্রীলঙ্কা
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াউইকরামা, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন