রোনালদো আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে না: ম্যানইউ কোচ
রোনালদো নাকি বিপক্ষের উপর যথেষ্ট চাপ দিতে পারেন না। স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, যিনি ২৪টা গোল করেছেন মরসুমে তাঁর প্রতি কি এ ধরনের মন্তব্য মানায়?
রাংনিক বলেছেন, “আমরা যে এ বার আক্রমণাত্মক, সক্রিয় ফুটবল খেলতে পারিনি, এটা স্বীকার করে নিচ্ছি। যদি সে রকম খেলতে হয় তা হলে শারীরিক ভাবেও আমাদের ফিট থাকতে হবে। লিভারপুলে য়ুর্গেন ক্লপের প্রথম মরসুমের কথা মনে করে দেখুন। ওরা কিন্তু সে বার আগ্রাসী ফুটবল খেলতে পারেনি। দেড় মরসুম লেগেছিল সেই জায়গায় পৌঁছতে। আটে শেষ করেছিল ওরা।”
এর পরেই রোনালদোকে নিয়ে রাংনিক বলেন, “ক্রিশ্চিয়ানো কিছু গোল করেছে ঠিকই, কিন্তু আক্রমণের ব্যাপারে ওকে মোটেই সফল বলা যাবে না। তবে সব দোষ ওর উপরে দিচ্ছি না। কিছু ম্যাচে ও ভাল খেলেছে। একই কথা বলতে পারি দলের আরও কিছু ফুটবলারের জন্যে। একটা সময় এই কারণেই আমাদের আপস করতে হয়েছে। সঠিক ভারসাম্য আমরা পাইনি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live