ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক, দেখেনিন সর্বশেষ স্কোর
দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন চট্টগ্রাম টেস্টে। ঢাকা টেস্টে এসে আবারও পেয়েছেন শত রানের ইনিংস। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে যখন ২৪ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ, তখনই লিটন দাসকে নিয়ে টুক টুক করে এগিয়ে যান। লিটন দাসের সেঞ্চুরির পর ২১৮ বলে ১১ চারে মুশফিকও পূর্ণ করেছেন সেঞ্চুরি।
দুজনে মিলে ৬৩ বছরের রেকর্ড জুটিও ভেঙেছেন। ১৯৫৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি ম্যাচে ২৫ রানের আগে ৫ উইকেট হারানোর পর ওয়ালিস ম্যাথিউস ও সুজাউদ্দিনের করা ৮৬ রানের জুটির পর ৬৩ বছর পর সেই জুটি টপকে গেছেন মুশফিক-লিটন।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে বাংলাদেশ। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান (০) জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবালও সাজঘরে ফেরেন শূন্য রানে।
দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৮ রান। লিটন দাস ১২৭ ও মুশফিক ১০০ রানে আছেন অপরাজিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন