৬১ টেস্টে সাকিবের ৫, ছয় ম্যাচেই জয়ের ৪
ঘুম থেকে উঠতে যাদের দেরি হয়েছে তারা হয়তো শুরুতে ভেবেছেন, পুরনো কোনো ম্যাচের হাইলাইটস। তবে আগে ব্যাট করতে নেমে যে বাংলাদেশ ঘোর বিপদে আটকে গেছে সেটা নিশ্চিত হতে বেশি সময়ও লাগার কথা না।
তামিম, জয়ের পর সাকিব আল হাসানও সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগে। দুই ওপেনার এক-দুই বল খেলার সুযোগ পেলেও সাকিব ব্যাটে বলই লাগাতে পারেননি। উইকেটে আসলেন আর কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে। এ নিয়ে সাকিবের ক্যারিয়ারে এটি পঞ্চমবার শূন্য রানে ফেরা। এই ম্যাচের আগে সাকিব শূন্য রানে বিদায় নেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে।
৬১ ম্যাচের ক্যারিয়ারে সাকিবের যেখানে পাঁচটি শূন্য, সেখানে মাত্রই ক্যারিয়ার শুরু করা মাহমুদুল হাসান জয়ের হয়ে গেছে ৪টি শূন্য রানের ইনিংস। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা না খুলে বিদায় নিতে হয় জয়কে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই বিদায় নিতে হয় শূন্য রানে। দক্ষিণ আফ্রিকা সফরের পর আজ ঢাকা টেস্টেও প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছেন শূন্য রানে।
বাংলাদেশের হয়ে টেস্টে শূন্য রানে সর্বোচ্চবার বিদায় নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ৬১ ম্যাচে আশরাফুলের শূন্য ১৬ বার। এরপর রয়েছেন ১২বার শূন্য রানে আউট হয়ে মুশফিকুর রহিম (৮২*) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৩৬)। ৫৩* ম্যাচে ১১বার শূন্য রানে আউট হয়েছেন বর্তমান অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবালের রয়েছে ১০টি শূন্য রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন