লিটনকে ভবিষ্যৎবানী করলেন ডমিঙ্গো
সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে। ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেয়া লিটনের প্রশংসা করেছেন রাসেল ডমিঙ্গো। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, লিটনের আরও অনেক দূর যেতে হবে।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ডমিঙ্গো বলেন, ‘এটা তৃতীয় সেঞ্চুরি। তার এখনও অনেক দূর যেতে হবে। সে অসাধারণ খেলোয়াড়, দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সময়। কিন্তু আশা করি এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। সে গত দেড় বছর ধরে দারুণ কাজ করছে। কিন্তু তারটা এখনও শেষ হয়নি।’
২০১৯ সালের জানুয়ারি থেকে ৩২ ইনিংস খেলা লিটনের ব্যাট থেকে এসেছে প্রায় ১ হাজার তিনশ রান। ৪০ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার সেই সময় তিন সেঞ্চুরির সঙ্গে করেছেন ৮টি হাফ সেঞ্চুরি। মানসিকতা ও প্রস্তুতির মেথড পরিবর্তনের ফলে এমন সাফল্য পাচ্ছেন বলে জানিয়েছিলেন লিটন।
আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ। ডমিঙ্গো মনে করেন, ব্যাটিং টেকনিকের সেই উন্নতির ফলেই সাফল্য পাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার। লিটন নিজের খেলাটা বেশ ভালোভাবে বুঝছেন বলে জানান বাংলাদেশের প্রধান কোচ।
ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় টেকনিক খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে। লিটন তার খেলাকে মূল্য দিচ্ছে। সে খুব ভালো ব্যাটিং টেকনিকে উন্নতি করেছে। সে গত দেড় বছর ধরে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার ভালো উপায় পেয়েছে। জানে কখন কাজ করতে হবে, আর কখন হবে না। সে ভালো একটা রুটিন মেনে চলছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)