হতাশ লঙ্কান কোচ
লিটন দাস ও মুশফিকুর রহমানের দুর্দান্ত দুটি শতকের ইনিংস। প্রথম ঘণ্টার পর আর সুযোগই আসেনি। লিটন দাস যখন ৪৭ রানে তখন ব্যাক-ওয়ার্ড স্কয়ার লেগে থাকা কামিন্ডু মেন্ডিসের কাছে ক্যাচ গেলেও তালুবন্দি করতে পারেননি বল। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মুশফিক (১১৫*), লিটনের (১৩৫*) রেকর্ড গড়া জুটি। শেষ পর্যন্ত হতাশা ছাপিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লঙ্কান কোচ ক্রিস সিলভার উড মনে করেন, লিটনের ক্যাচটাই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট।
‘শুরুটা যেভাবে শুরু করেছিলাম আমরা সেটা নিঃসন্দেহে দুর্দান্ত ছিল। তবে দিন যত গড়িয়েছে, শুরুর ছন্দটা ধরে রাখতে পারেনি ছেলেরা। বাংলাদেশের দুই ব্যাটার যেভাবে সেশন বাই সেশন খেলেছে সেটা দুর্দান্ত তবে লিটনের ক্যাচটা নিতে পারলে চিত্রটা অন্য রকম হতে পারত দিন শেষে। ওই ক্যাচটাই মোড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের।’
মুশফিক-লিটনের জুটি নিয়ে সিলভার উড বলেছেন, ‘তারা খুব ভালো খেলেছে। দুজনেই ভালো বলগুলো ছেড়েছে, খারাপগুলো বেছে নিয়েছে। শেষ পর্যন্ত সেটার সফলতা পেয়েছে দুজন। দুজনকে সম্মান জানাতে হবে, কেন না দুজন যখন ব্যাটিং করতে আসছিল তখন স্কোর-বোর্ডের অবস্থা নাজুক ছিল। আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশকে চাপে রাখতে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন