ব্রেকিং নিউজ: ২০২৩ আইপিএলে বেঙ্গালুরুতে ফিরছেন তারকা ব্যাটার ডি ভিলিয়ার্স
৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার গত বছরের নভেম্বরে আইপিএল ও সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন। চলতি আইপিএলে ক্রিস গেইলের সঙ্গে ডি ভিলিয়ার্সকেও হল অব ফেমে অন্তর্ভুক্ত করে বেঙ্গালুরু।
ঠিক এই সময়ে বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ডি ভিলিয়ার্সের আইপিএলে ফেরার হালকা আভাস দেন। এবার কোহলির কাছে ডি ভিলিয়ার্স জানতে পারলেন, সামনের মৌসুমেই বেঙ্গালুরুর ডাগ-আউটে ফিরবেন তিনি। যদিও ডি ভিলিয়ার্স কী ক্রিকেটার নাকি মেন্টরের ভূমিকায় বেঙ্গালুরুতে ফিরবেন, তা জানা যায়নি।
এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, 'বিরাট (কোহলি) এটি নিশ্চিত করেছে শুনে আমি খুশি হয়েছি। সত্যি বলতে, আমরা এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি অবশ্যই আগামী বছর আইপিএলে থাকব। আমি জানি না কোন ভূমিকায়, কিন্তু আমি সেখানে ফেরাটা মিস করছি।'
‘আমি একটি ছোট্ট পাখিকে কিচিরমিচির করে বলতে শুনেছি যে বেঙ্গালুরুতে কিছু খেলা হতে পারে। তাই আমি আমার দ্বিতীয় ঘরে (বেঙ্গালুরু) ফিরে চিন্নাস্বামীতে আবারও দর্শকভর্তি স্টেডিয়াম দেখতে মুখিয়ে। আমি ফিরতে চাই, অপেক্ষায় আছি।'
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনটি সেঞ্চুরি এবং ৪০টি হাফ সেঞ্চুরিসহ পাঁচ হাজার ১৬২ রান করেন ডি ভিলিয়ার্স। গড় ৩৯.৭১। যদিও দলটি এখনও শিরোপা জেতার স্বাদ পায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন