ব্র্যাডম্যান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক
এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে দেড় শ’ রানের বেশি করেছেন মুশফিকুর রহিম। ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরেই পাঁচবার দেড় শ’ রানের বেশি করেছেন তিনি। এতে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তিদের পেছনে ফেলেছেন মুশফিক।
নিজেদের ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকের চেয়ে ইনিংসে পাঁচবারের বেশি দেড় শ’র বেশি রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ আরো অনেকেই।
এই তালিকায় মুশফিকের উপরে আছেন পাঁচ ব্যাটার। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স। সবার উপরে ওয়াহ। ১৪ বার পাঁচ নম্বরে নেমে দেড় শ’র বেশি রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?