ও যে কঠোর পরিশ্রম করে ‘আল্লাহ তো দেখেন’; মালিক তো তিনিই : মুশফিকের বাবা
মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় শতক হাঁকাতে মুশফিক যখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, ঠিকই দর্শকের আসনে ছিলেন বাবা মাহবুব হামিদ। ওইদিন ম্যাচ দেখার ফাঁকেই বিডিক্রিকটাইমকে এক সাক্ষাৎকারে মাহবুব হামিদ জানান, মুশফিক অবসর নেওয়ার আগপর্যন্ত তিন ফরম্যাটেই খেলে যেত চান, আর ফর্মে থাকা অবস্থায়ই বলতে চান বিদায়।
মাহবুব হামিদ বলেন, ‘ও যতদিন থাকবে ভালো খেলবে, ভালো খেলেই বিদায় নিবে। অফ ফর্ম যাবে বা খারাপ সময় এলে বিদায় নিবে- আমার মনে হয় তা হবে না। ও ভালো খেলতে খেলতেই বিদায় নিবে। ও চায়, আমরাও চাই, অবসরের আগ পর্যন্ত যেন ধারাবাহিকতা অটুট থাকে।’
টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো মুশফিক টি-টোয়েন্টিতেও ফর্মে ফিরবেন, আশাবাদ তার বাবার।তিনি বলেন, ‘টি-টোয়েন্টি নিয়েই গুঞ্জনটা হচ্ছে। হ্যাঁ ওর অফ ফর্ম টেস্টেও যাচ্ছিল, একমাত্র ওয়ানডে ছাড়া। কিন্তু টেস্টে তো ফর্মে ফিরেছে। টি-টোয়েন্টিতেও ফিরবে। ও যে কঠোর পরিশ্রম করে, আল্লাহ তো দেখেন। মালিক তো তিনিই।’
‘আমরাই বলেছি- ফর্মে থাকা অবস্থায় যদি তোমাকে বাদ দেয়, দিবে। নির্বাচক কমিটি আছে, অপারেশন্স কমিটি আছে। তারা তো ফর্মে থাকা ক্রিকেটারকেই নিবে। সে ভালো খেললে দলে থাকবে। আমরা আশা করি ও সবসময় ভালো খেলবে।’
সতীর্থদের সঙ্গ না পাওয়ায় ১৭৫ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের ইতি টানতে হয়েছে মুশফিককে। ২৫ রানের কমতিতে দুইশ না হলেও মাহবুব হামিদের তেমন আফসোস নেই।
এ ব্যাপারে মুশফিকের বাবা বলেন, ‘মুশফিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেঞ্চুরি হয়েছে এটা। ওর আর লিটনের সেঞ্চুরি না হলে প্রথমেই হয়ত ব্যাকফুটে চলে যেতাম। আরেকটু সমর্থন পেলে ২০০ হওয়ার সুযোগ ছিল। একটা বড় ল্যান্ডমার্কে যেতে পারত। তারপরও যে রান হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শোকরিয়া।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live