‘চাচা’ সুজনের ভূমিকায় যা বললেন ডোনাল্ড
বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে অন্যরকম অন্তরঙ্গতা সুজনের। ক্রিকেটাররা যেকোনো ঝামেলায় পড়লেই ছুটে যান সুজনের কাছে- এমনকি তা পারফরম্যান্সের বিষয়ে হলেও। সেই সুজনকে সবসময় কাছাকাছি রাখার চেষ্টা করেন পেস বোলিং কোচ ডোনাল্ড। কারণ প্রোটিয়া এই কোচের কঠিন ইংরেজিকে সহজ করে পেসারদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্বটা সুজনই পালন করেন।
বুধবার (২৫ মে) সংবাদ সম্মেলনে সে কথাই বলছিলেন ডোনাল্ড, ‘আমি এটা নিশ্চিত করি যে চাচা আমার কাছাকাছি আছে। আমার বার্তাগুল ঠিকঠাকভাবে খেলোয়াড়দের কাছে পৌঁছাচ্ছে কি না তা নিশ্চিত করি।’
তাৎক্ষনিকভাবে ডোনাল্ডের কাছে জানতে চাওয়া হয় সুজনকে চাচা ডাকার রহস্য। জবাবে ডোনাল্ড জানালেন, ‘আমাকে বলা হয়েছে তাকে চাচা ডাকতে।’
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে সত্যিকার অর্থেই সুজন এখন দলের বাবার মত। দলটাকে আগলে রেখেছেন পরম মমতায়। ডোনাল্ডও জানালেন সে কথাই। সংবাদ সম্মেলনে তিনি সুজনের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন অবলীলায়।
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে গেলে এই ছোটোখাটো মিডিয়াম পেসারকে প্রথম দেখি আমি। তার সব কিছু আমার ভালো লাগে। দলে তিনি ফাদার ফিগার (বাবার ভূমিকা পালন করেন)। প্রত্যেক খেলোয়াড়কে অনেক সম্মান করেন। চমৎকার একটা মানুষ যার সাথে পরিকল্পনা ভাগাভাগি করা যায়। তুমি যদি চাও কিছু একটা করা হোক, চাচা এটা করেই ছাড়বেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)