যখন ডি ভিলিয়ার্সের মতো একজন ব্যাটার বলে সাকিবকে খেলা খুবই কঠিন, তখন এটি আসলেই কঠিন : ডোনাল্ড
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করছেন সাকিব আল হাসান। ইতিমধ্যেই ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। মিরপুরে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি সাকিবকে নিয়ে প্রশ্ন করা হলে ডোনাল্ড বললেন,
“আজ ডাগআউটে আমি কয়েকজনকে বলছিলাম, যখন এবি ডি ভিলিয়ার্সের মতো একজন বলে যে তাকে (সাকিব) ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলা কঠিন, তখন এটি আসলেই কঠিন। আপনারা জানেন, সাকিব খুবই বুদ্ধিমান বোলার। সে গতির তারতম্যে খুবই চতুরতা দেখায়। যা আজ আরও একবার দেখিয়েছে।”
প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার এই সাকিবই। ২৬ ওভার বোলিং করে ৫৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ডোনাল্ডের প্রত্যাশা সাকিব ইনিংসে পাঁচ উইকেট পাবেন। তিনি বলেন, ‘আশা করি কাল সকালে সাকিব পাঁচ উইকেট তুলে নেবে। এটি দারুণ হবে। তাকে দলে পাওয়া অসামান্য ব্যাপার। তার অভিজ্ঞতা, তার নেতৃত্ব দলের জন্য অমূল্য।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)