ম্যাথিউজের গায়ে বল ছোড়ায় কঠিন শাস্তি পেলেন তাইজুল
তাইজুলকে চলতি ম্যাচের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাঁহাতি এই স্পিনারকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে তাইজুলের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।
ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারের। জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা। সেই ওভারের চতুর্থ বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাথিউজ। তাইজুল ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করে বসেন। যা আঘাত করে ম্যাথিউজের ডান হাতে।
তখন নিজের পপিং ক্রিজের মধ্যেই ছিলেন ম্যাথিউজ এবং রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না তার। তাই এটি আইসিসির নীতিমালার ২.৯ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। যেখানে কারণ ছাড়াই খেলোয়াড় বা অন্য কারও দিকে বল ছোড়া নিয়ে আলোচনা করা হয়েছে।
মাঠের দুই আম্পায়ার শরফৌদৌল্লা ইবনে সৈকত ও জোয়েল উইলসনের রিপোর্টের ওপর ভিত্তি করে তাইজুলকে ডিমেরিট পয়েন্ট ও জরিমানার শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাইজুল নিজের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রুপ নেয়। এই সময়ের মধ্যে দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে এক টেস্ট অথবা দুই ওয়ানডে অথবা দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হবে সেই খেলোয়াড়কে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?