উইকেটের খোঁজে বাংলাদেশ
সকাল থেকেই গুমোট ভাব। মেঘের ফাঁক দিয়ে অল্প অল্প উঁকি দিচ্ছে সূর্য। এক চিলতে রোদের মাঝেই দুই স্লিপ ও গালিতে এক ফিল্ডার নিয়ে দিনের শুরুতে নিজেদের আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। যদিও প্রথম ঘণ্টায় কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা।
উল্টো প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন লঙ্কান দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্দিমাল। এরপর বেশ কয়েকবার বাংলাদেশের বোলাররা এলবিডব্লিউরের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। তবে সবচেয়ে বড় সুযোগটি ছিল দিনের দশম ওভারে শেষ বলে। এবাদত হোসেনের করা হালকা লাফিয়ে ওঠা বলে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ম্যাথুস। যদিও তা ব্যাটের কানায় লেগে ফার্স্ট ও সেকেন্ড স্লিপের ফাঁক গলে চলে যায় মাঠের বাইরে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩৬৫/১০ (১১৬.২ ওভার) (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ৩২১/৫ (১০৮.৩ ওভার) (করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনাঞ্জয়া ৫৮, ম্যাথুস ৭৯*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)