টাকার জন্য দাসত্ব করছেন মেসি-কিলিয়ান এমবাপে-নেইমাররা
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে যায় পিএসজি। গত বছর তারা ক্লাবে নিয়ে এসেছে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকেও।
মোনাকো থেকে ২০১৭ সালে ধারে পিএসজিতে খেলতে গিয়েছিলেন এমবাপে। তাকে অনেক সুযোগ-সুবিধা দিয়ে পরে রেখে দেয় কাতারের ক্লাবটি।
এই মৌসুমে আবার এমবাপেকে ছুটিয়ে নেওয়ার খুব কাছে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। চুক্তি বলতে গেলে নিশ্চিত ছিল। এমন সময়ে আবারও নাটক। লোভনীয় সব প্রস্তাব সামনে এনে এমবাপের রিয়াল যাওয়া আটকে দেয় পিএসজি।
এমবাপে পিএসজিতে থেকে গেছেন, তবে নেইমারকে নাকি আর ধরে রাখতে আগ্রহী নয় ক্লাবটি। যদি খবর সত্য হয়, নেইমারের নতুন গন্তব্য তবে কোথায় হবে? আবারও কি বার্সেলোনায় ফিরবেন ব্রাজিলিয়ান সুপারস্টার?
এই প্রসঙ্গে ‘এল'এসপরতিও ডি কাতালুনিয়া’কে বার্সা সভাপতি লাপোর্তে বলেন, ‘নেইমারকে কে পছন্দ করে না? সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়...কিন্তু এই সব খেলোয়াড়কেই একদিন ফ্রিতে বার্সায় ফিরতে হবে।’
এরপরই যেন ক্ষোভটা উগড়ে দেন লাপোর্তে। বলেন, ‘যে সব খেলোয়াড় পিএসজির মতো ক্লাবে চুক্তি করেছে, তারা আসলে দাসত্বে সই করেছে। শুধুমাত্র টাকার জন্য।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)