লিড পেল শ্রীলঙ্কা, দেখেনিন সর্বশেষ স্কোর
প্রথম টেস্টের মত এই ম্যাচেও বাংলাদেশের বাধা হয়ে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সাথে আরেক অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমালও বাংলাদেশের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ষষ্ঠ উইকেটে ১০৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন দুজনে।
এখন পর্যন্ত ১৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৬৯ রান জড়ো করেছে লঙ্কানরা। ফলে দলটির লিড পৌঁছেছে ৪ রানে। ম্যাথিউস ২৪৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৯৩ রান করে অপরাজিত রয়েছেন। ১৩৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কা হাঁকানো চান্দিমাল অপরাজিত ৬১ রানে।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিনটি ও এবাদত হোসেন চৌধুরী দুটি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ১ম সেশন শেষে)টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৬৯/৫ (১৩০ ওভার)ম্যাথিউস ৯৩*, করুনারত্নে ৮০, চান্দিমাল ৬১*, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭সাকিব ৭০/৩, এবাদত ৯৯/২
শ্রীলঙ্কার লিড ৪ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)