লম্বা সময় আফগান ক্রিকেটের সাথে থাকতে চান গুল
গত মাসে আরব আমিরাতের একটি ক্যাম্পে আফগান ক্রিকেটারদের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন গুল। দলের সঙ্গে তার বোঝাপড়া বিবেচনা করে তাকে বড় দায়িত্বে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক বিবৃতিতে এসিবি বলেছে, 'জিম্বাবুয়ে সফরের জন্য বিকেল বেলা রওনা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। সেখানে আইসিসি সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।'
'পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওমর গুলকে আমাদের জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজগুলোতে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।'
আফগান তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গুলও। পাকিস্তানের হয়ে ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪২৭ উইকেট নেয়া এই পেসার করিম জানাত, গুলবাদিন নাইবদের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করতে চান, 'তরুণ এবং কর্মঠ আফগান দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। এবার ইনশাআল্লাহ লম্বা সময় তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।'
তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে হারারেতে। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪, ৬ ও ৯ জুন। তিনটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ১১, ১২ এবং ১৪ জুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন