২৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ স্কোর
উইকেটে আছেন প্রথম ইনিংসের দুই লড়াকু ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস। এই যুগলের জুটির দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।এখনও ইনিংস পরাজয় এড়াতে ১১৮ রান দরকার টাইগারদের।
প্রথম ইনিংসেই লঙ্কানদের থেকে ১৪১ রানের বড় ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাই ভালো একটা সংগ্রহ গড়তে হবে টাইগারদের। নাহলে ড্র কিংবা হার এড়ানো কঠিন হবে।
সেই কঠিন পথে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বল খেলে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ফিরে গেছেন শূন্য রানেই। ইনিংসের ষষ্ঠ ওভারে আসিথা ফার্নান্ডোর বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।
এরপর ডিফেন্ড করেই রান নিতে গিয়ে জয়াবিক্রমের ননস্ট্রাইকে সরাসরি থ্রোতে রানআউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিজের ভুলে তিনি ফিরেছেন ২ করে।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে ভীষণ বিপদে ছিল বাংলাদেশ। দিনের প্রথম দুই সেশন নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন এ দুই অভিজ্ঞ লঙ্কান ব্যাটার। সেখান থেকে শেষ সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লঙ্কানদের শেষ ৫ উইকেট তারা তুলে নিয়েছে মাত্র ৪০ রানে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১৯তম ফাইফার। দেশের মাটিতে নিজের সেরা বোলিং করা এবাদত হোসেনের শিকার চার উইকেট। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০৬ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live