শ্রীলঙ্কার ম্যাচ ও সিরিজ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক মুমিনুল
ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। দুই বারই ইনিংস গড়ার দায়িত্ব পড়ে মুশফিক ও লিটনের কাঁধে। প্রথম ইনিংসে দুইজনই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের ভূমিকাতে একশতে পান একশ। তবে দ্বিতীয় ইনিংসে লিটন অর্ধশতক হাঁকালেও মুশফিক ২৩ রান করে বিদায় নেন।
ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল বলেন, “এটা হতাশাজনক। অবশ্যই আমাদের কাজ করতে হবে টপ অর্ডার নিয়ে, বিশেষ করে ১, ২, ৩, ৪। তবে হ্যাঁ, আমাদের কিছু ভালো ইনিংসও এসেছে। মুশফিক ১৭৫ রান করেছে আর দুই ইনিংসেই লিটন খুব ভালো খেলেছে। সাকিব পাঁচ উইকেট শিকার করেছে। লিটন ও মুশফিক যেভাবে খেলেছে লড়াই করেছে, ওদের জন্য আমার খারাপই লাগছে।”
শ্রীলঙ্কা যে বাংলাদেশকে চাপে রেখেছিল তা অকপটেই স্বীকার করেন বাংলাদেশ অধিনায়ক, “হ্যাঁ, তারা নতুন বলে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমরা এই চাপ সামলাতে পারিনি। পরবর্তী ম্যাচে আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে।”
নিজেদের মানসিক দৃঢ়তার অভাবের কথাও স্বীকার করেন মুমিনুল, “টেস্ট ক্রিকেট মানসিকতা পরীক্ষারও অংশ। দুই দিন ফিল্ডিং করার পর ব্যাট করতে নেমে আপনি যদি মানসিকভাবে দৃঢ় না হন, তাহলে ম্যাচে ফিরে আসা খুবই কঠিন হবে।”
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে টেস্ট হারের পর এবার বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফর। আসন্ন সফর নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, “আমাদের বোলিং বিভাগ নিয়েও কাজ করতে হবে, বিশেষ করে পেস বোলিং এবং শিখতে হবে এইসব পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)