মুশফিককে নিয়ে ভিন্ন সুরে কথা বললেন: পাপন
পরপর দুই টেস্টে সেঞ্চুরি করে সমলোচকদের মুখ বন্ধ করেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেও ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাননি মুশফিক। দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে ফিফটি পেলেও আউটের ধরন নিয়ে সমলোচনার মুখে পড়েছিলেন।
সব মিলিয়ে চারপাশ থেকেই বেশ চাপে ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। তবে লঙ্কানদের বিপক্ষে ফর্মে ফিরেছে। চট্টগ্রামে মুশফিকের সেঞ্চুরির পর ইন্সটাগ্রামে তার সহ-ধর্মীনির একটি স্ট্যাটাসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
বিসিবির উদ্দেশে মুশফিকের স্ত্রী ইন্সটাগ্রামে লিখেন, “আমরা হাসিমুখেই বিদায় নেব। তবে আপনাদের বিকল্প তৈরি আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো।”
মুশফিকের স্ত্রীর এমন মন্তব্যের পর বিসিবি প্রধান জানিয়েছিলেন সাকিব বাদের সবারই বিকল্প আছে। তবে আজ একটু ভিন্ন সুরেই কথা বললেন তিনি। পাপন বলেন তামিম-মুশফিকের বিকল্প আছে বললেও, বর্তমানে তাদের মতো কেউ নেই বিসিবির হাতে।
“আমি প্রায়ই বলি সবার বিকল্প ক্রিকেটার আছে কিন্তু সাকিবের নাই। খেয়াল করে দেখেন আমি যখন বলি আছে- এখন আমাকে যদি বলে তামিমের সাবস্টিটিউট কে? মুশফিকের সাবস্টিটিউট কে? আমি কী দিতে পারব? আসলে তো নাই। আমাদের তো তামিম-মুশফিকের মতো ক্রিকেটার নাই। কিন্তু আমাদের ঐ ধরনের ক্রিকেটার রয়েছে যাদের পটেনশিয়াল আছে। যারা কিনা দু-এক বছর পর তাদের মতো হতে পারে।”
তবে দু-এক বছরের মধ্যে সাকিবের মতো অলরাউন্ডার হতে পারবেন এমন কেউ এই মুহূর্তে দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাকিব বাদে বাকিদের বিকল্প এখন না থাকলেও সুযোগ দিলে হতে পারার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পাপন।
“কিন্তু সাকিবের মতো একজন অলরাউন্ডার এরকম এখনও দেখতে পারছি না। যে কিনা দু-এক বছর পরে সাকিবের মতো হতে পারবে। আমি যখন বলি আছে- তার মানে যে আছে তা না। ওদের মতো রেডিমেড নেই বা একবারে ওদের মতো নেই। সুযোগ আছে, হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা