শ্রীলঙ্কার এই জয় দেশের মানুষের জন্যই
সেই লক্ষ্যে সফলই লঙ্কা শিবির, দুই ম্যাচের টেস্ট সিরিজে শুক্রবার (২৭ মে) ১-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। বাংলাদেশ সফরে আসার পর শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেছিলেন, এ সিরিজে দেশের মানুষের জন্য কিছু করতে চায় তারা। ফলও এলো তার কথা মতোই, চট্টগ্রাম টেস্ট ড্র হলেও ঢাকা টেস্টে ১০ উইকেটের দাপটে জয় পেয়েছে তারা।
সিরিজ শেষে নাভিদের মতো সুর দিয়েছেন শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য নিরোসান দিকভেলা। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, দেশে আমাদের কঠিন সময় যাচ্ছে। এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছিলাম, সিরিজও জিতেছি। দেশের মানুষদের এমন কিছুই দেওয়ার ইচ্ছা ছিল। বিষয়টা আমাদের জন্য ইতিবাচক।
পুরো সিরিজজুড়ে দুর্দান্ত খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইগারদের বিপক্ষে দিনেশ চান্দিমালও লঙ্কানদের ভীত শক্ত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দিকভেলার মুখ থেকে তাদের জন্যও প্রশংসা বাক্য নিঃসৃত হলো। উইকেটরক্ষক এ ব্যাটার বলেন, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ও চান্দিমাল রানের জন্য ক্ষুধার্ত ছিল।
তারা জানতো এটা বড় রান করার জন্য ভালো সুযোগ। কম বয়সিদের চাপটা নিজেরাই কাঁধে তুলে নিয়ে ওরা দুর্দান্ত কাজ করেছে। এ সিরিজে দিকভেলা খুব আহামরি পারফর্ম করতে পারেননি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ৬১ রানই উল্লেখ করার মতো। দ্বিতীয় ম্যাচে মাত্র ৯ রান করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)