এমবাপের কারণে নেইমারকে বিক্রি করবে পিএসজি
প্যারিসে থাকার জন্য এমবাপের একগাদা শর্তও মেনে নিয়েছে পিএসজি। মেনে নেওয়া শর্তের মধ্যে এমবাপেকে দেওয়া হয়েছে পছন্দ মতো কোচ-সতীর্থ বাছাই করার মতো ক্ষমতা।সেই ক্ষমতা ব্যবহার করেই এবার নেইমারকে ছেটে ফেলতে চাইছেন ফরাসি ফুটবলার। পিএসজিও তার শর্ত মেনে নেইমারকে বিক্রি করতে যাচ্ছে।
গ্রীষ্মকালীন দলবদলে নেইমারের জন্য আলোচনার টেবিল উন্মুক্ত রাখবে পিএসজি। নেইমারও অবশ্য কিছুদিন আগে জানিয়েছিলেন, পিএসজিতেই থাকতে চান। ২০১৭ সালে ফুটবল বিশ্বে আলোচনার খোড়াক তুলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পাঁচ বছরে চুক্তিতে পিএসজি গেলেও বেশিভাগ সময় কেটেছে ইনজুরিতে।
এমনকি পিএসজির অন্দরমহলে তার আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার। এদিকে, পিএসজি ছেড়ে নেইমারের পরবর্তী গন্তব্য নিয়ে এখনও কোনো আভাস পাওয়া যায়নি। ইউরোপের কোনো বড় ক্লাবই তাকে নিয়ে খুব বেশি আগ্রহী নয়। তবে ইংলিশ ক্লাব নিউক্যাসেলে যাওয়ার সম্ভবনা রয়েছে।
এছাড়া পুরোনো ডেরা বার্সেলোনায় যে নেইমার ফিরবেন না এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাঁচ বছরে পিএসজির হয়ে ৯২ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি রয়েছে তার। যদিও চুক্তি শেষ হওয়ার আগেই পিএসজি থেকে তার বিদায় ঘণ্টা বেজে ওঠার সম্ভাবনা এখন আরও প্রকট হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট