মুমিনুলকে সরে যাওয়ার পরামর্শ দিলেন সুজন
বিশেষ করে অধিনায়ক মুমিনুল হকের পারফরম্যান্সে হতাশ হয়েছেন তিনি। অধিনায়কত্ব মুমিনুলের জন্য বোঝা হয়ে উঠছে কিনা সেটাও খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও ফর্ম হারানোর পেছনে কী কারণ রয়েছে সেটা মুমিনুলকেই খুঁজে বের করতে হবে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না- প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে।’
অধিনায়কত্বের কারণে ফর্ম থাকলে তার সরে যাওয়া উচিত বলেও বিশ্বাস সুজনের। অধিনায়কত্বের চেয়ে তার ব্যাটিংটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সুজন বলেন, ‘ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কি না এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করে, আমরা এটা চাই।’
লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারের পর ক্রিকেটারদের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের এই টিম ডিরেক্টর। এমনকি মুমিনুলের দল মান অনুযায়ী খেলতে পারেনি বলেও আক্ষেপ করেছেন তিনি। তবে এই সিরিজেও ইতিবাচক অনেক কিছু দেখছেন তিনি।
সুজন বলেন, ‘অবশ্যই ভালো হয়নি। আমাদের কন্ডিশনে হার… ফলাফল যাই হোক, আমাদের প্রক্রিয়াও ভালো ছিল না। হার-জিত খেলার অংশ, হারতেই পারি। কিন্তু যেরকম কন্ডিশন ছিল বা যেরকম প্রতিপক্ষের সাথে খেলেছি, বলব না আমরা আমাদের মান অনুযায়ী খেলেছি। ইতিবাচক দিক আছে অনেক কিছুই। তবে ফলাফলের কথা চিন্তা করলে ভালো হয়নি। ঢাকা টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসে একইরকম কেন হবে?’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল