ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ
রোববার জাকার্তায় স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগের দিন ওমানকে হারিয়ে পঞ্চম হওয়ার লড়াইয়ের মঞ্চে উঠেছে পাকিস্তান। আগামী ১ জুন বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দল হবে পঞ্চম, হারলে ষষ্ঠ। বাংলাদেশের জন্য পঞ্চম হওয়া একপ্রকার অসম্ভবই বলা চলে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ ইমন ও পুস্কর খিসা মিমো। ইন্দোনেশিয়ার গোলদাতা আকবর আবদুল্লাহ ও আরদাম।
১৩ মিনিটে রাসেল মাহমুদ জিমির দেওয়া ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাত মিনিট পর আকবর আবদুল্লার গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। তবে দ্বিতীয়বার লিড নিতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা।
সমতার পরপরই পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। সে কর্নার কাজে লাগিয়ে আশরাফুল ইসলাম ২-১ গোলে লিড এনে দেন বাংলাদেশকে। ২৪ মিনিটে দ্বীন মোহাম্মদ ইমন ফিল্ড গোল করলে বাংলাদেশ ব্যবধান বাড়িয়ে ৩-১ করে।
৩-১ গোলের লিড নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকরা ৩৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে। ইন্দোনেশিয়ার দ্বিতীয় গোলটি করেছেন আরদাম পেনাল্টি কর্নার থেকে।
শেষ বাঁশির এক মিনিট আগে পুস্কার খিসা মিমো গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।
এ নিয়ে তিন মাসে ইন্দোনেশিয়াকে টানা চারবার হারালো বাংলাদেশ। মার্চে এএইচএফ কাপে বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে। এ মাসেই ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ে বাংলাদেশ জিতেছিল ৩-১ গোলে এবং এশিয়া কাপ শুরুর আগে প্রস্ততি ম্যাচে ২-১ জিতেছিল বাংলাদেশ। এবার জিতলো ৪-২ গোলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট