অবশেষে বিসিবির দেখানো পথেই হাঁটল বিসিসিআই
তাই দ্রুতই খলনায়কের রূপ নেয় এই জৈব সুরক্ষা বলয়। প্রথমত, জৈব সুরক্ষা বলয় তৈরি করেও করোনার মত ছোট্ট ভাইরাসকে পুরোপুরি রুখে দেওয়া সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, বলয়ে আবদ্ধ থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যর কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে এসেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ হয়েছে অলিম্পিকের সুরক্ষা নীতি মেনে, যেখানে জৈব সুরক্ষা বলয়ের মত এত কড়াকড়ি নেই। এমনকি সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও ছিল না কঠোর জৈব বলয়।
এবার ভারতের বোর্ড বিসিসিআইও সেই পথে মাড়াল। ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর জৈব সুরক্ষা বলয়ে আশ্রয় নিচ্ছে না সৌরভের বোর্ড। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিতও করেছেন। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত।
জয় শাহ বলেন, ‘যদি ভুল না করে থাকি, আইপিএল ২০২২ এর বায়োবাবলই ছিল সর্বশেষ বায়োবাবল। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করান হবে, তবে কোনো বায়োবাবল থাকবে না।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পেছনে জৈব সুরক্ষা বলয়ের দায় দেখেছিলেন অনেকে। বিশ্বকাপের আগে আইপিএলে খেলা ক্রিকেটাররা টানা ক্রিকেট তথা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন, যার প্রভাব পড়ে বিশ্বকাপের মঞ্চে। এই ধকলের বিষয়টিও ভাবিয়েছে বিসিসিআইকে।
প্রসঙ্গত, আগামী ৯ থেকে ১৯ জুন প্রোটিয়াদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত, যথাক্রমে দিল্লী, কটাক, বিশাখাপত্তনম, রাজকোট ও ব্যাঙ্গালোরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)