এশিয়া কাপ নিয়ে নাটক শুরু
আর্থিক সংকটে নানা ধরনের সমস্যায় জর্জরিত দ্বীপদেশ শ্রীলঙ্কার অবস্থা গত কিছু দিন ধরে টালমাটাল। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের মত মেগা আসর আয়োজন করা দেশটির ক্রিকেট বোর্ডের জন্য বিলাসিতার শামিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে তাই খুঁজতে হতে পারে বিকল্প ভেন্যু।
সেই বিকল্প ভেন্যুর তালিকায় সংগত কারণেই বাংলাদেশের নাম সবার ওপরে ছিল। ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো বহুজাতিক আসর আয়োজনে অনিচ্ছুক। পাকিস্তান পরের এশিয়া কাপের আয়োজক। আরব আমিরাতে এখন অসহনীয় গরম। খোলা ছিল শুধু বাংলাদেশের দরজাই।
তবে শ্রীলঙ্কার গণমাধ্যম দাবি করছে, এসএলসি নিজেরা এশিয়া কাপ আয়োজন না করলে দায়িত্ব দিতে চায় সংযুক্ত আরব আমিরাতকে। সেক্ষেত্রে আয়োজনের লভ্যাংশও পাবে এসএলসি, এমন দাবি করা হয়েছে।
এদিকে আইপিএলের ফাইনাল দেখতে এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর কর্তারা এখন ভারতে অবস্থান করছেন। তবে আইপিএল ফাইনালের আগে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এসিসি। আইপিএলের ফাইনালের পরই তাই সিদ্ধান্ত হবে, এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে নাকি বিকল্প ভেন্যুতে।
প্রসঙ্গত, এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)