আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় নাম ঘোষণা
সদ্য সমাপ্ত টুর্নামেন্টে গতিতে রীতিমত ঝড় তুলেন উমরান। কিংবদন্তি ক্রিকেটাররাও তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যার ফলশ্রুতিতে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার সুখবরও পেয়েছেন ২২ বছর বয়সী উমরান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই পেসার ১৪ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন একবার, চার উইকেট একবার। সেরা বোলিং ফিগার ৫/২৫।
গড় ২০.১৮। ইকোনমি ৯.০৩। স্ট্রাইকরেট ১৩.৪। এই পরিসংখ্যান অবশ্য বোঝাচ্ছে না, ম্যাচে কতটা প্রভাব ছিল তার বোলিংয়ের। রান খরচ করলেও ম্যাচ ঘুরিয়ে দেওয়া স্পেল ছিল বেশ কয়েকটি।
মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় উমরানের হয়ে পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ শামি। রেকর্ড করা ভিডিওতে উমরান বলেন, ‘আমি খুবই খুশি। দয়া করে আমাকে সমর্থন দিয়ে যাবেন। আশা করি, আমি আরও এমন পারফরম্যান্স উপহার দিতে পারবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)