অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখাল আইপিএলের ফাইনাল
রবিবার (২৯ মে) আইপিএল ফাইনাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে অভিনব একটি রেকর্ড গড়ে। এদিন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি প্রদর্শন করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিষয়টিকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠান চলাকালে সঞ্চালকের ভূমিকায় থাকা রবি শাস্ত্রী ঘোষণা করেন, এবারের আইপিএল গিনেস বুকে নাম লেখাতে চলেছে। এমন সময় মাঠে সাজানো হয় ৬৬ মিটার লম্বা ও ৪২ মিটার প্রস্থের বিশালাকার জার্সিটি।
এই জার্সিতে বড় করে লেখা ছিল আইপিএল ১৫, যা টুর্নামেন্টের ১৫তম আসর নির্দেশ করেছে। ছিল দশটি দলের লোগো। বুকের এক পাশে ছিল বিসিসিআই এবং অন্য পাশে আইপিএলের প্রতীক। তাক লাগানো এই আয়োজনের স্বীকৃতিও হাতেনাতে পেয়ে গেছেন সৌরভ গাঙ্গুলিরা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহর হাতে তুলে দিয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতিমূলক সার্টিফিকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন