আর্জেন্টিনা দুর্দান্ত, সেরা প্রস্তুতি নিতে হবে: ইতালি গোলরক্ষক
সে দুই দলকে নিয়েই হবে এবার ফাইনালিসিমা ম্যাচটি। সেই ম্যাচের সতর্ক সাবধানী ইতালি। টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা প্রস্তুতি নিতে হবে বলে জানালেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা।
ক্লাব ফুটবলে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলেন ডনারুম্মা। যেখানে তার সতীর্থ হিসেবে রয়েছেন লিওনেল মেসি, লেওনার্দো পারেদেস, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো আর্জেন্টাইন তারকারা। তবে এখন জাতীয় দলের লড়াই হওয়ায় বন্ধুত্ব এক পাশেই রেখে দিয়েছেন তারা।
ডনারুম্মা বলেছেন, ‘শেষ ম্যাচ খেলে পিএসজি থেকে এখানে চলে আসার পর আমাদের তেমন কথা হয়নি। আর্জেন্টিনা দুর্দান্ত দল। এই ম্যাচের জন্য আমাদের সেরা প্রস্তুতি নিতে হবে যদি আমরা জিততে চাই।’
এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ছয়টি জিতেছে ইতালি। বাকি দশ ম্যাচের পাঁচটিতে জয় আর্জেন্টিনার, ড্র হয়েছে পাঁচটি। তবে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারেনি আজ্জুরিরা। এছাড়া কাতার বিশ্বকাপের টিকিট না পাওয়ায় কোণঠাসা অবস্থায়ই আছে তারা।
কঠিন সময়ের ব্যাপারে ডনারুম্মা বলেছেন, ‘এই বছরটি একদমই সহজ নয়। তবে আমি এখনও আশাবাদী, কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বিশ্বকাপের হতাশা এখনও তাজা। আমাদের নতুন করে শুরু করতে হবে এবং ফল পক্ষে আনতে হবে। ইউরো কাপে আমরা কী করেছি তা ভুলে গেলে চলবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)