ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন কিনা সাকিব চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন ; জালাল
তবুও, আজ মিরপুরে সাংবাদিকদের কাছ থেকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুখোমুখি হলেন সাকিব বিষয়ক প্রশ্নের। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে অ্যাভেইলেবল কি না এ প্রশ্নের জবাবে খানিকটা ক্ষেপেই গেলেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আপনারা কোথায় পেয়েছেন (সাকিবের ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবে না- এই সংবাদ) আমি জানি না। সে (সাকিব) বলেছে - আমি এভেইলেবল। তাকে জিজ্ঞেস করেন যদি, সে বলেছে, আমি অবশ্যই আছি। টি-টোয়েন্টিও খেলবো, ওয়ানডেও খেলবো। এজন্যই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে কী বলেছে? সে খেলতে চাইছে। পরেরটা পরে দেখা যাবে।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আলোচনায় বসছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কথা বলেছেন। বিসিবি সভাপতিও আলোচনা করেছেন। আরও আলোচনা বাকি আছে বলে জানালেন জালাল। তিনি বলেন, ‘এটাও সভাপতি সাহেব কিছু দিন আগে পরিস্কার করেছেন। মুমিনুলের সাথে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে। তার সাথে হয়ত আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময়ে সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।’
জালালও মনে করছেন, রানে না থাকার কারণে মুমিনুলের ওপর অধিনায়কত্বও একটা চাপ তৈরি করেছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ। অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না তখন কারও পরামর্শ চাইতে হয়ত ইতস্তত বোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।’
বিসিবিতে ৩২ স্পিনার নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছেন কোচ রঙ্গনা হেরাথ। আবার স্থানীয় কোচদের নিয়েও স্পেশালি কাজ শুরু করেছেন জেমি সিডন্স। সে কর্মকাণ্ড নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা আগেই পরিকল্পনা ছিল। হেরাথ ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছে না তার একটা ব্যক্তিগত কাজের জন্য। ওকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে থাকতে হবে। ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে। ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছে না বলে বলেছে আমি এখানে কিছু দিন সময় দিব। এই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পিন ক্যাম্পের ব্যবস্থা করা। সেটা তাকে দিয়েই করেছি। সিডন্সও অ্যাভেইলেবল ছিল। ও এখান থেকে সরাসরি
ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে। আগেই পরিকল্পনা ছিল তাদের দিয়ে কাজ করানোর জন্য।’
কোচদের নিয়ে এই ক্যাম্প দিয়ে কোনো উপকার হবে কি না তা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘উপকার তো অবশ্যই হবে। সবচেয়ে বড় সমস্যা এমন প্রোগ্রামের শিডিউল বের করা। জাতীয় দলের একটার পর একটা সিরিজ আছে। সময় বের করা খুব কঠিন। আমরা তো চাই যারা আছে কোচরা তারা স্থানীয় খেলোয়াড়-কোচদের নিয়ে কাজ করুক। সময় বের করা কঠিন হয়ে যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট