খেলোয়াড়রা মেসিকে বুঝতেই পারে না: নেইমার
আন্তর্জাতিক ফুটবলের সূচিতে এখন ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। সেখানেই একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং সুযোগ পেয়েই নিজের সবচেয়ে কাছের বন্ধু লিওনেল মেসির পক্ষাবলম্বন করে কিছু কথা বলেছেন। তবে, তার সেই বলা কথায় কিছুটা বিস্ফোরণের সুরও ছিল। নেইমার দাবি করেছেন, পিএসজির কিছু খেলোয়াড় আছেন, যারা মেসিকে বুঝতে পারেন না।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর একটি মৌসুম পার হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র লিগ ওয়ান ট্রফিটা জিততে পেরেছে পিএসজি। সব মিলিয়ে ১১টি গোল করেছেন মেসি। যার ৬টি লিগ ওয়ানে এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগে। ১৪টি করেছেন অ্যাসিস্ট।
মেসির মত একজন ফুটবলারের কাছ থেকে এ ধরনের পারফরম্যান্স নিশ্চয়ই কেউ আশা করেনি। তার কাছ থেকে চেয়েছিল আরও ভালো পারফরম্যান্স। তবে নেইমার দাবি করছেন, পিএসজির খেলোয়াড়রা মেসির খেলার ধরনই বোঝে না। যে কারণে মেসির সঙ্গে তারা মাঠে তাল মিলিয়ে খেলতেও পারছে না।
সমালোচকদের জবাব দিয়ে ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নেইমার বলেন, ‘লিও অনেক বছর বার্সেলোনায় কাটিয়েছে এবং ক্লাব ও শহর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তাছাড়া ভাষাও আলাদা। বিভ্রান্ত হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। সে শুধু একা শহর পরিবর্তন করেনি। পুরো পরিবার যাতে খাপ খাওয়াতে পারে এখানে, সে ব্যাপারটাও আছে।’’
তবে নেইমাদের পারফরম্যান্স নিয়ে যে সব সময় চুলচেরা বিশ্লেষণ হয় সেটা বলতেও তিনি ভুর করেননি। তিনি বলেম, ‘মেসি, এমবাপ্পে এবং আমি এমন খেলোয়াড়, যাদেরকে সব সময় পারফরম্যান্স, (গোল) সংখ্যা, শিরোপা এবং সব কিছুর ভিত্তিতে বিচার করা হয়। দল যেভাবে ফুটবল খেলছে, অনেক খেলোয়াড়ই আছে, যারা মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’
কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল ভালো দাম পেলে পিএসজি বিক্রি করে দেবে নেইমারকে। এ বিষয়ে নেইমারের নিজের বক্তব্য কী। জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে এমন কোনো কিছুর প্রস্তাব আসেনি। কেউ কোনো কিছু বলেনি। তবে, আমি পিএসজিতেই থাকতে চাই। এই ক্লাব ছেড়ে যাবো না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম