সেই দিন লিটন কেন আওয়াজ শোনেননি ব্যাখ্যা করলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট
আধুনিক ক্রিকেটে সঠিক রিভিউ নেওয়ার উপর ম্যাচের ভাগ্য কিছুটা হলেও নির্ভর করে। আর সে ক্ষেত্রে উইকেট রক্ষকের ভূমিকা অন্যতম। পজিশেনের কারণেই ক্যাচ, এলবিডব্লিউর ব্যাপারগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়। অথচ এ জায়গায় খানিক হতাশ করছেন ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা টাইগার ব্যাটার লিটন দাস। কেন তার এমনটা হচ্ছে সে ব্যাখ্যা অবশ্য দিয়েছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেই যে ঘটেছে এমন কয়েকটি ঘটনা। চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলা ম্যাথুসের ক্যাচ নিয়েও কোনো আবেদন করেননি লিটন। ঢাকা টেস্টে রিভিউ নিলে দিমুথ করুনারত্নে নিশ্চিত ফিরতেন অথচ আম্পায়ার আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেয়নি বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাট স্পর্শের বিষয়টি কেন লিটন বুঝতে পারেনি সে ব্যাখ্যা দিতে হয়েছে খোদ ম্যাথুসকেই।
তিনি বলেন, ‘সত্যি বলতে, ব্যাটে লেগেছে আমিও জানতাম না। বিস্মিত হয়েছিলাম। লিটনকে জিজ্ঞাসা করেছিলাম ও কিছু শুনেছে কি না। সেও কিছু শোনেনি। আমি না শুনলে তারও না শোনারই কথা। ক্রিকেটে এগুলো আসলে ঘটেই।’
অন্যদিকে ঢাকা টেস্টের ঘটনায় ব্যাখ্যা দিয়ে লিটন বলেছেন, ‘এবাদতের বলে যেটা হয়েছে…, এর আগেও এমন অনেক রিভিউ আমি নিয়েছি। যেগুলো দেখতাম লেগস্ট্যাম্পের বাইরে পড়ায় রিভিউ নষ্ট হতো। তো এই চিন্তা করে আমি আর সাহস পাইনি (রিভিউ নেওয়ার)। লেগসাইডে পিচ করা বলে রিভিউ নিয়ে রিভিউ নষ্ট করবো কেনো? (হাসি)।’
তবে ফিল্ডিং কোচ হিসেবে শিষ্যের সমস্যা ভালোই বোঝার কথা ম্যাকডারমটের। আজ (৩১ মে) মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোলাসাও করেছেন কিছু কারণ।
তার মতে, ‘শুধু লিটন না, আমার মনে হয় আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ (নিক) শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন আসলে। অনেক দর্শক থাকে, ম্যাচের মধ্যে অনেক কিছু চলতে থাকে। এছাড়া তার তো স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়। কখনও কখনও সে এসব মৃদু শব্দের (নিক) ক্ষেত্রে আম্পায়ার বা বোলারের চেয়ে বেশি দূরে থাকে।’
‘তাই আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে। আমার মতে, এটা মাঝেমধ্যে কো ইন্সিডেন্স, মাঝেমধ্যে স্ট্যাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমাদের কাছে যা আছে তা নিয়েই কাজ করে যাচ্ছি। আমার মতে লিটন উইকেটের পেছনে অসাধারণ কাজ করে যাচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট