নিজেই জানিয়ে দিলেন যে ব্যাটারের বিরুদ্ধে বল করতে ‘ভয়’ পান রশিদ
আইপিএলে ৯২ ম্যাচ খেলা রশিদের ৬.৩৮-র ইকোনমি আইপিএল ইতিহাসের কৃপণতম। ১১২টি উইকেটও রয়েছে তাঁর দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো রশিদের ইকোনমি আরও কম, ৬.৩৫।
এই পরিসংখ্যান আর কিছু না হোক, রশিদের বিরুদ্ধে রান করা যে কতটা কঠিন এবং তিনি যে কত বড় মাপের খেলোয়াড়, তা প্রমাণ করে দেয়। তবে সেই রশিদই কিনা একজন ব্যাটারের বিরুদ্ধে বল করতে বেগ পান। তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, তিনি হলেন শুভমন গিল।
আইপিএল জয়ের পর রশিদ নিজের মুখেই গিলের প্রশংসা করে জানান, তরুণ ভারতীয় ব্যাটার তাঁরই সঙ্গে এক দলে থাকায় তাঁর লাভই হয়েছে।
তারকা স্পিনার Star Sports-কে জানান, ‘এখানে ওর (গিল) সঙ্গে একদলে খেলাটা দারুণ সৌভাগ্যের। ও ম্যাচে সবাইকে এনার্জি প্রদান করে। গোটা টুর্নামেন্টেই ও যেমনভাবে খেলেছে, সেটা এক কথায় দারুণ এবং ও আমার দলে থাকায় আমি খুবই খুশি। ওই একমাত্র ব্যাটার যার বিরুদ্ধে আমার বল করতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে সৌভাগ্যবশত ও আমার সঙ্গে একই দলে ছিল। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)