ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত
পাকিস্তানের সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ ইসলামাবাদে ওইদিন বিক্ষোভ সমাবেশ করার কথা। রাওয়ালপিন্ডি শহরটি ইসলামাবাদের খুব কাছাকাছি। খেলার সময় যেন কোনো সমস্যা না হয়, এ কারণেই রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষমতাচ্যূত হওয়ার পরে বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছেন ইমরান। ফলে খেলা আয়োজন করতে সমস্যা হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৬ জুন ইসলামাবাদ পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সে দিনই চার্টার্ড বিমানে মুলতান যাবে তারা।
এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হত মূলতঃ করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহৌরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু এই সিরিজের জন্য বিকল্প কেন্দ্র হিসাবে মুলতানকেই ঠিক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই সেখানেই হবে তিন ম্যাচের সিরিজ। উল্লেখ্য, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এক দিনের সিরিজ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)