আর কিছুক্ষন পর মাঠে নামছে আর্জেন্টিনা-ইতালি, দেখা যাবে যেসব চ্যানেলে
গতবারের ইউরো জয়ী ইতালির মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ‘ফিনালিস্সিমা’ নামের ম্যাচটি দেখাবে সনি সিক্স ও সনি টেন-১/এইচডি চ্যানেলে। দেখা যাবে সনি লিভ এপসের মাধ্যমেও।
বাংলাদেশের কোনও চ্যানেলে না দেখালেও বেশ কয়েকটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে ম্যাচটি। বায়োস্কোপ ও টফি এপসে। দুটি এপসেই খেলা দেখা যাবে ফ্রিতে।
এই ম্যাচ দিয়ে দু’দলের ১৭তম বার দেখা হতে যাচ্ছে। প্রথম ৬টি ম্যাচ ইতালি জিতলেও শেষ পাঁচবারের দেখায় সবকটিতেই জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় একটি ম্যাচ। বর্তমান ফিফা র্যাংকিংয়ে ৪ নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর ৬ নম্বরে রয়েছে ইতালি।
ইতালির সম্ভাব্য একাদশ: জিয়ানলুইগি ডোনারুম্মা, জিওভান্নি ডি লরেঞ্জো, লিওনার্দো বোনুচি, জিওর্জিও চিয়েলিনি, এমারসন পালমিরি, নিকোলো বারেল্লা, জর্জিনহো, মার্কো ভেরেত্তি, নিকোলো জানিওলো, জিয়ানলুকা সামাক্কা, লরেঞ্জো ইনসাইন।
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?