ফাইনালিসিমা: ম্যাচ সেরা মেসি
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবেসিলেস্তেদের পক্ষে জাল খুঁজে পান লাউটারো মার্টিনেজ এবং ডি মারিয়া। শেষ দিকে ডিবালাও গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
ফাইনালিসিমার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। প্রথম গোলটিতে রেখেছেন প্রত্যক্ষ অবদান। একক নৈপুণ্যে বল নিয়ে ডি বক্সে ঢুকে লাউটারো মার্টিনেজকে দিয়ে গোল করান পিএসজির এই তারকা।
এর আগে পরে বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও ইতালির গোলরক্ষকের অতিমানবীয় নৈপুণ্য কিংবা ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার দরুন গোলের দেখা পাননি এই ক্ষুদে জাদুকর।
মেসি গোল না পেলেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। এই জয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দুইটি মেজর শিরোপাও ঘরে তুললো আলবেসিলেস্তেরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live