ব্রেকিং নিউজ: যুক্তরাষ্ট্রে প্রধান কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের পেসার রাসেল
বাংলাদেশের হয়ে যে কয়জন বাঁহাতি পেসার খেলেছেন তাদের মধ্যে অন্যতম সম্ভাবনাময়ী ছিলেন রাসেল। কিন্তু সেই তুলনায় আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। ২০০৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর খেলেছেন ২০১০ সাল পর্যন্ত। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছেন মোটে ৬৬টি।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর দীর্ঘদিন খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে ২০১৫ সালে কাঁধের চোটে পড়েন তিনি। এ কারণে প্রায় দুই বছর বাইশ গজের বাইরে ছিলেন এই বাঁহাতি পেসার। এরপর সেই চোট কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরলেও বেশিদিন আর খেলা চালিয়ে যাননি। ২০১৮ মৌসুমের পর আর ক্রিকেটে দেখা যায়নি তাকে।
এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে যোগ দেন তিনি। গত প্রায় এক বছর ধরে সেখানে বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। আর এবার তিন মাসের জন্য সুযোগ পাচ্ছেন দেশের বাইরে কাজ করার। এবারই প্রথম হেড কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে যাওয়ার সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশে রওনা দেবেন রাসেল। প্রায় তিন মাসের কাজ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর আবারও দেশে ফেরার কথা রয়েছে তার।
আলাপকালে রাসেল বলেন, 'মিশিগানের ক্রিকেট একাডেমি অব ডেট্রোয়েট হেড কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি। যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত আছে। জুনের ২৬ তারিখ যাবো। সেখানে সপ্তাহে ৫ দিন আমি কোচিং করাবো। তাদের সঙ্গে ৩ মাস কাজ করবো। এরপর ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবো।'
মিশিগানের এই ক্রিকেট একাডেমির সঙ্গে রাসেলের সম্পর্কটা অবশ্য পুরোনো। এই একাডেমির একটি দলও আছে। সেই দলের হয়ে বেশ কয়েকবার খেলতে গিয়েছিলেন তিনি। তাই কোচ হিসেবে এই একাডেমিতে প্রথমাবার গেলেও সম্পর্কটা নতুন নয়। এ প্রসঙ্গে রাসেল বলেন, 'এই অ্যাকাডেমির একটি দলও আছে। সেখানে আমি বেশ কয়েকবার খেলেছি। তাই তাদের সঙ্গে আমার সম্পর্কটা পুরোনো।'
যুক্তরাষ্ট্র থেকে ফিরে আবারও মাসকোতে বোলিং কোচ হিসেবে কাজে যোগ দেবেন রাসেল। একাডেমি থেকে অনুমতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি বলেন, 'আমেরিকা থেকে ফিরে আবারও মাসকোতে কাজ শুরু করবো। মাসকোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। তাদের অনুমতি নিয়েই আমেরিকায় যাচ্ছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live