বিশ্বকাপ দলে আমার জায়গা দেখছি না: দিবালা
সুপার সাব হিসেবে নামা দিবালা এই অল্প সময়ের সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি। মাঠে নামার মাত্র আড়াই মিনিটেই জালের ঠিকানা খুঁজে নেন দিবালা। মাঝমাঠে অধিনায়ক মেসিকে পাস দিয়ে ওপরে উঠে যান দিবালা। সাবলীল ড্রিবলিংয়ে ডি-বক্সের মুখে চলে যান মেসি।
তবে ডি-বক্সে ঢোকা আগেই বলের নিয়ন্ত্রণ হারান আর্জেন্টিনার অধিনায়ক। ক্ষতি হতে দেননি দিবালা। সঙ্গে সঙ্গে বলটি ধরেই বাম পায়ের নিখুঁত শটে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মাকে পরাস্ত করেন এ তরুণ ফরোয়ার্ড।
মেসির অ্যাসিস্ট থেকে দিবালার গোলেই ৩-০ ব্যবধানে ফাইনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে নিজের ভবিষ্যত নিয়ে খানিক শঙ্কিতই দেখা গেলো দিবালাকে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। তাই এখনও নিশ্চিত নন, আদৌ বিশ্বকাপ দলে তিনি থাকবেন কি না।
ফাইনালিসিমা শেষে ইএসপিএনকে দিবালা বলেছেন, ‘আমার মনে হচ্ছে না বিশ্বকাপ দলে থাকবো। এখনও অনেক কিছু বাকি, অনেক কাজ করতে হবে। আর্জেন্টিনা দুর্দান্ত দল, প্রতিটি পজিশনে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।’
তাই এখন থেকে বিশ্বকাপের আগপর্যন্ত কঠোর পরিশ্রমের প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা দলে থাকা মোটেও সহজ নয়। এখন বিশ্বকাপের আগপর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাবো আমি।’
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। পরের দিন সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)