সাকিব নিয়মিত খেললে টেস্টের চেহারাই পাল্টে যাবে
২০২১ সাল থেকে বাংলাদেশের খেলা ১৩ টেস্টের মধ্যে মাত্র ৫ ম্যাচে খেলেছেন সাকিব। বাকি ৮ টেস্টে ছিলেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে। সাকিবের অনুপস্থিতিতে অনেক ম্যাচই হেরেছে বাংলাদেশ।
আবার নিউজিল্যান্ডে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের সময় দলে ছিলেন না সাকিব। তবুও সাকিবই যেন বাংলাদেশের প্রাণ-ভোমরা। তার উপস্থিতিতে তাই অনেক কিছুর পরিবর্তন হবে বলে বিশ্বাস ইমরুলের।
মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছেড়ে দেয়ায় পরবর্তী অধিনায়ক হিসেবে জোরেশোরেই নাম শোনা যাচ্ছে সাকিবের। এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইমরুল। তার মতে, সাকিবের হাত ধরেই নতুন কক্ষপথে ঘুরবে বাংলাদেশের ক্রিকেট।
ইমরুল বলেন, 'সাকিব যদি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হয় তাহলে আমি বলব, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। সাকিবের মতো ক্রিকেটার যদি সবসময় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে থাকে তাহলে দেখবেন, বাংলাদেশের চেহারা পাল্টে গেছে।' 'অনেক কিছুরই পরিবর্তন হয়ে যাবে। আমরা ওকে সবসময় পাই না। যদি সবসময় পেয়ে থাকি তাহলে দেখবেন বাংলাদেশ যেসব ম্যাচ আমরা হেরে যাই বা ড্র করি ওসব আমাদের দিকে আসবে। এ দিক থেকে বলব যে, ওর আসাটা খুব গুরুত্বপূর্ণ।'
অন্য দুই ফরম্যাটের মতোই লাল বলের ক্রিকেটেও বেশ সমৃদ্ধ সাকিবের ক্যারিয়ার। সাদা পোশাকের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৪ হাজারের বেশি রানের পাশাপাশি বল হাতে ২০০ এর বেশি উইকেট শিকার করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)