ব্রেকিং নিউজ: অনিশ্চিত সাকিব
গত মঙ্গলবার সন্ধ্যায় মুমিনুলের ইস্তফা দেয়ার পর আজ বৃহস্পতিবার বিসিবিতে অনুষ্ঠিত বোর্ড সভার পর নাজমুল হাসান পাপন জানান, সাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেয়ার বিষয়টি। সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
তৃতীয় মেয়াদে নেতৃত্ব পাওয়া সাকিব কতদিন দায়িত্ব পালন করবেন এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি নাজমুল হাসান পাপন। এমন কী ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়ে সফরেও সাকিব যাবেন কী না সেটিও অনিশ্চিত বলে জানিয়ে বোর্ড প্রধান।
‘আমার সাথে যা কথা হয়েছে। আমার সাথে না শুধু অনেকের সাথে কথা হয়েছে। আমি যতটুক জানতে পেরেছি, সে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের পর জিম্বাবুয়ের সাথে খেলা আছে। এখন সেখানে সাকিব অনিশ্চিত। তবে কতদিন সাকিব অধিনায়ক থাকবে সেটা বলা মুশকিল।’
এ নিয়ে তৃতীয়বার টেস্ট দলের নেতৃত্ব পেলেন সাকিব। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট চলাকালে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চোটে পড়তা অধিনায়ক করা হয় সাকিবকে। সেবার ১৩ মাস টেস্ট দলের দায়িত্ব পালন করে ৯টি টেস্টে একটি জয় এনে দেন। দায়িত্ব হারান ২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর।
এরপর দ্বিতীয় দফায় ২০১৭ সালের ডিসেম্বরে আবারও ফেরেন টেস্ট দলের নেতৃত্বে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে পাঁচটি টেস্টে নেতৃত্ব দেন দলকে। সব মিলে সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত মোট ১৪টি টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৩টি, হেরেছে ১১টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live