বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
ফাইনালসিমার শিরোপা উঁচিয়ে ধরার দিনে হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরবর্তী ম্যাচে এই গোলরক্ষককে পাবে না লিওনেল মেসির আর্জেন্টিনা। অ্যাস্টন ভিলার এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৬ জুন প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আসন্ন ম্যাচে বাইরে বসে থাকলেও মার্টিনেজের চোট তেমন গুরুতর নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি বলতে বলেন, তাহলে আমি ভালো আছি। মানুষ বলাবলি করছে, আমি হয়তো বিশ্বকাপ খেলতে পারব না, কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। আসলে এসব কিছু নয়। আসল কথা হল, আমি হয়তো একটা ম্যাচ মিস করব।’
তিনি আরো বলেন, ‘আমি যে চোট পেয়েছি তাতে সার্জারির দরকার হবে না। এই চোট আমার পিতৃসূত্রে পাওয়া। এটা ১৭ বছর বয়স থেকেই শুরু হয়েছে। যা গত দুই তিন বছরে একটু বেড়েছে। আশা করি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে পারলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)