এশিয়ান কাপের বাছাই খেলতে মালয়েশিয়া পৌঁছেছে বাংলাদেশ দল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলের সবার সুস্থ থাকার কথা জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। আক্রমণভাগের শক্তি বাড়াতে মাহবুবুর রহমান সুফিলকে দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।
“ইন্দোনেশিয়া থেকে আজ আমরা মালয়েশিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা-দলের সবাই সুস্থ্য আছে। ইনশাল্লাহ আগামীকাল সকালে মাহবুবুর রহমান সুফিল যোগ দেবে। আগামীকাল আমাদের কোনো অনুশীলন নেই, রিকভারির জন্য জিমনেশিয়াম ও সুইমিং পুলে সময় কাটাবে ছেলেরা।”
বাংদুংয়ে বুধবার প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। বাছাই সামনে রেখে নিজেদের শক্তি, দুর্বলতা খুঁজে বের করতে এ ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছিল দল।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ৮ জুন থেকে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে; বাহরাইন (৮৯তম), তুর্কমেনিস্তান (১৩৪তম) ও স্বাগতিক মালয়েশিয়া (১৫৪তম)। উদ্বোধনী দিনে বাহরাইনের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)