মেসি, নেইমারের পাল্টা পাল্টি মন্তব্যে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেল?'
আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদ্যাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। নিজেদের উল্লাসে আরেক দলকে টেনে আনায় সমালোচনাও শুনতে হয়েছে আলবিসেলেস্তেদের। যেখানে এবার খোদ যোগ দিলেন ব্রাজিল তারকা নেইমারও।
ইনস্টাগ্রামে ফুটিলিটিতে একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদ্যাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেইমারের সেই কমেন্ট। যদিও এখন পর্যন্ত আর্জেন্টাইন কোনো খেলোয়াড় নেইমারের সেই মন্তব্যের পাল্টা মন্তব্য দেয়নি।
কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে পিএসজিতে। যেখানে মেসি ছাড়াও ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?