বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তি করছে বিসিবি
দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি না দেওয়ায় গত আসরে বিপিএলে অংশগ্রহণ করেনি বড় দলগুলো। ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স বিসিবির আহ্বানে সাড়াই দেয়নি। পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একমাত্র অংশগ্রহণ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একপ্রকার ফাঁকা মাঠে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। তবে এবার পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের দাবি মেনে আগামী মৌসুম থেকে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে যাচ্ছে বিসিবি।
বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান বোর্ডের মেয়াদে পরবর্তী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে। সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে নীতিমালা ঠিক করার।
তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিসিবিকে দিতে হবে ১০ কোটি টাকা। প্রতি বছরে তিন কোটি ৩৩ লাখ টাকা করে দিতে হচ্ছে একটি ফ্র্যাঞ্চাইজিকে। ২০১৯ সাল পর্যন্ত যেটা ছিল দুই কোটি টাকা। বঙ্গবন্ধু বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি ছিল এক কোটি টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?