হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ডেনমার্ক ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর করিম বেনজেমা জানান দিলেন, তিনি ফুরিয়ে যাননি। মৌসুমের ঝাঁঝ এখনও তার মাঝে রয়েছে। যে কারণে, তার পা থেকে বেরিয়ে এসেছে নান্দনিক এক গোল। তবুও পারেননি দলকে জেতাতে।
অথচ, ম্যাচের পরিসংখ্যান দেখলে যে কেউ বলবে, এই ম্যাচে একচটিয়াভাবে খেলেছে ফ্রান্স; কিন্তু ধারার বিপরীতে জয় পেয়েছে ডেনমার্ক। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন আন্দ্রেস করনেলিয়াস।
শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমার্ধে গোল বের করতে পারেনি। ডেনিসদের ডিফেন্সের মুখ থেকে মুহূর্মুহু আক্রমণ ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১তম মিনিটে) বেনজেমার গোল স্বস্তি ফেরালেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ডেনমার্ক। আর শেষ মুহূর্তের ম্যাজিকে ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে জয় তুলে নেয় তারা।
ডেনমার্কের অনুপ্রেরণার কেন্দ্রে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। গত ইউরোয় মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করার পর তার আর ফুটবলে ফেরাটাই ছিল শঙ্কার। সেই এরিকসেন খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে, গোলদাতা করনেলিয়াস কোচের সেরা একাদশে ছিলেন না।
৫১ মিনিটে বেনজেমার গোলে পিছিয়ে পড়ার পর ডেনমার্ক কোচ ৬০ মিনিটে ক্যাসপার ডলবার্গের পরিবর্তে মাঠে নামান আন্দ্রেস করনেলিয়াসকে। মাঠে নেমেই খেলার চিত্র বদলে ফেলেন তিনি। ৬৮ মিনিটে একটি এবং ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ডেনিসদের জয় উপহার দেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)